ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আকস্মিক বন্যায় রুয়ান্ডায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১৩, ৩ মে ২০২৩
আকস্মিক বন্যায় রুয়ান্ডায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫
সংগৃহীত - আল-জাজিরা

আফ্রিকার অন্যতম দেশ রুয়ান্ডা। দেশটিতে ভারি বৃষ্টির কারণে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। বন্যায় মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিনে বন্যায় কমপক্ষে ৯৫ জনের মৃত্যু হয়েছে। 

পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় গত কয়েকদিনে বন্যায় কমপক্ষে ৯৫ জনের মৃত্যু হয়েছে।  গতকাল নতুন করে ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটিতে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

বুধবার রুয়ান্ডা সরকারের মুখপাত্র ইয়োলান্দে মাকোলো বলেন, পশ্চিমাঞ্চলীয় প্রদেশে গত রাতে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৫৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

Advertisement

আরো পড়ুন>> ইউক্রেনের হামলার প্রতিরোধে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের দ্বিগুণ উৎপাদন

অপরদিকে রুয়ান্ডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশের গভর্নর ফ্রাঁসোয়া হেবিতেগেকো জানান, বন্যা-ভূমিধসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৯৫ জনে দাঁড়িয়েছে। সারারাত ভারি বৃষ্টি হয়েছে। এতে করে গোরোরেরো, রুবাভু, নিয়াবিহু, রুটসিরো এবং কারোঙ্গি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান,তার প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রুতসিরো জেলা। সেখানে ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিয়াবিহু জেলায় ১৯ জন এবং রুবাভু জেলায় ১৮ জন এবং গোরোরেরো জেলায় ১৮ জন প্রাণ হারিয়েছে।

গভর্নর বলেন, কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। তিনি জানান, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বৃষ্টি শুরু হয়। এদিকে ভারি বৃষ্টির কারণে সেবেয়া নদীর পানি উপচে পড়ছে। এমন পরিস্থিতিতে ব্যাপক মানবিক বির্পযয়ের শিকার হয়েছে দেশটি।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!