ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

চুরির ৯ বছর পর গয়না ফেরত দিলো চোর!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৮, ১৭ মে ২০২৩
চুরির ৯ বছর পর গয়না ফেরত দিলো চোর!
সংগৃহীত

এবার ভারতে ঘটে গেল একটি অবাক করা ঘটনা। চুরি করার ৯ বছর পর সব গয়না ফেরত দিয়েছেন এক চোর। এবং গয়নার সঙ্গে একটি চিঠি ও ৩০০ টাকা ‘জরিমানা’ও রেখে গেছেন ঐ চোর।

ঘটনাটি ঘটেছে ভারতের উড়িষ্যার গোপীনাথপুরে। ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ খবর পাওয়া গেছে।

জানা গেছে, ২০১৪ সালে উড়িষ্যার গোপীনাথপুরের গোপীনাথ মন্দির থেকে চুরি হয় রুপার বাঁশি, চোখ, ছাতা, মুকুট, কানের দুল, ব্রেসলেট, প্লেট ও ঘড়ি। ওই সময় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। থানায় অভিযোগও করেন গ্রামবাসী। তবুও ঐ চোরকে ধরতে পারেনি আইন শৃংখলা বাহিনী।

আরো পড়ুন>> মেয়ের মৃতদেহ মোটরসাইকেলে করে বাড়ি ফিরলেন বাবা

গত সোমবার মধ্যরাতে চোর মন্দিরের দরজা খুলে গয়নাগুলো ফেরত দিয়ে যান। সঙ্গে ক্ষমা চেয়ে একটি চিঠি ও জরিমানা হিসেবে ৩০০ টাকা রেখে যান।

চিঠিতে মন্দিরের পুরোহিতকে সম্বোধন করে চোর লিখেছেন, ৯ বছর আগে মন্দির থেকে গয়না চুরি করেছিলাম। এরপর থেকে মনে একটুও শান্তি পাইনি। আমার বড় ভুল হয়েছে। প্রায়শ্চিত্ত করতে জরিমানা হিসাবে ৩০০ টাকা দিয়ে গেলাম।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!