ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জম্মু-কাশ্মীরে বিস্ফোরণে ২ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৯, ৫ মে ২০২৩
জম্মু-কাশ্মীরে বিস্ফোরণে ২ ভারতীয় সেনা নিহত
ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কশ্মীরে এক বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে।

শুক্রবার (৫ মে) রাজৌরি সেক্টরের কান্দি বন এলাকায় সেনাবাহিনীর সদস্যরা তল্লাশিকার্য পরিচালনার সময় এই বিস্ফোরণ ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি

বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে গত কয়েক দিন ধরে অভিযান পরিচালনা করছে ভারতের সেনাবাহিনী। এর মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল।

Advertisement

দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গত মঙ্গলবার জম্মু অঞ্চলের ভাটা ধুরিয়ানের টোটা গালি এলাকায় একটি সেনা ট্রাকে অতর্কিত হামলাকারীদের খুঁজে বের করতে ও নির্মূল করার জন্য গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরো পড়ুন>> ‘পরবর্তী মহামারির জন্য প্রস্তুত নয় বিশ্ব’

বলা হয়েছে, রাজৌরি জেলার কেসারি এলাকায় বিচ্ছিন্নতাবাদীর লুকিয়ে রয়েছে। সেই সূত্র ধরেই সেনাবাহিনী, পুলিশ ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর যৌথ একটি দল অভিযানে নামে। তখন গোটা এলাকা ঘিরে ফেলা হয়।

এর আগে বৃহস্পতিবার কাশ্মীরের বারামুলা জেলায় একই ভাবে গোলাগুলির ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয় দুই বিচ্ছিন্নতাবাদীর।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!