ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩, ১৯ অক্টোবর ২০২৬
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
ছবি: রয়টার্স

বিশ্ব অর্থনীতির গতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য দিন দিন প্রসারিত হচ্ছে। এই বাণিজ্যিক লেনদেনের গতি সচল রাখতে বিভিন্ন বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হারে প্রতিনিয়ত পরিবর্তন আসছে। সাম্প্রতিক সময়ে বাজারে বৈদেশিক মুদ্রার পর্যাপ্ত জোগান থাকলেও টাকার মান কিছুটা কমে ডলারের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

চলতি মাসের শুরুতে প্রতি মার্কিন ডলারের বিনিময় হার ১২২ টাকা ৭০ পয়সা থাকলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১২৩ টাকা ৬০ পয়সায়। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রার সর্বনিম্ন বিনিময় হারের চিত্র তুলে ধরা হলো:

  • ইউএস ডলার: ১২৩ টাকা ৬০ পয়সা

  • ইউরো: ১৩৮ টাকা ৯১ পয়সা

  • পাউন্ড: ১৬৪ টাকা ৭৩ পয়সা

  • কানাডিয়ান ডলার: ৮৭ টাকা ৩৯ পয়সাঅস্ট্রেলিয়ান ডলার: ৮৫ টাকা ৮২ পয়সা

  • চাইনিজ ইয়েন: ১৮ টাকা ৪৮ পয়সা

  • সিঙ্গাপুরি ডলার: ৯৬ টাকা ৫৮ পয়সা

  • ভারতীয় রুপি: ১ টাকা ৩০ পয়সা

  • মালয়েশিয়ান রিঙ্গিত: ৩০ টাকা ২২ পয়সা

  • সৌদি রিয়াল: ৩২ টাকা ৭৮ পয়সা

  • কাতারি রিয়াল: ৩৩ টাকা ৭০ পয়সা

  • কুয়েতি দিনার: ৩৯৬ টাকা ৯৮ পয়সা

  • আরব আমিরাতের দিরহাম: ৩৩ টাকা ৫৯ পয়সা

(উল্লেখ্য, বাজারের চাহিদা ও পরিস্থিতির ওপর ভিত্তি করে মুদ্রার বিনিময় হার পরিবর্তিত হতে পারে।)

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মনিটরিং ব্যবস্থা এবং শক্তিশালী রেমিট্যান্স প্রবাহের কারণে বর্তমানে অফিশিয়াল রেট ও খোলাবাজারের দামের পার্থক্য অনেকটাই কমে এসেছে। যা আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের জন্য স্বস্তির বিষয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!