দৃষ্টি সরাতে মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেন মা। কিন্তু জেরার মুখে ভেঙে পড়ে অবশেষে স্বীকার করেন, তিনিই মেয়েকে হত্যা করেছেন।
পুলিশ সূত্রে খবর, গত ২৯ এপ্রিল অজমেরের মনপুরা জঙ্গলের ভিতর একটি পরিত্যক্ত কূপে এক নাবালিকার দেহ উদ্ধার হয়। পরে পরিচয় উদ্ধার হওয়ার পর জানা যায়, সোনু নামে ওই নাবালিকার নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের হয়েছে নিকটবর্তী থানায়।
.png)
বাড়ির লোকেরা জানিয়েছিল, মেয়েকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে। কিন্তু সোনুর বাড়ির লোকেদের বয়ান নিতে গিয়ে সন্দেহ জাগে পুলিশের। তদন্তে বেরোয়, নিখোঁজ নয়, সোনুকে ঠান্ডা মাথায় খুন করে কূপে ফেলা হয়েছে।
আরো পড়ুন>> বিয়েতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১১ জনের মৃত্যু
তারপরেই শুরু হয় বাড়ির লোকেদের জেরা। জেরার মুখে ভেঙে পড়েন সোনুর মা শান্তি। স্বীকার করেন, তিনিই খুন করেছেন মেয়েকে।
পুলিশ সূত্রে খবর, সোনু ফোনে এক যুবকের সঙ্গে কথা বলত। তা নিয়ে আপত্তি ছিল শান্তির। এক দিন মেয়েকে ফোনে ব্যস্ত থাকতে দেখে রাগের মাথায় মেয়েকে খুন করার পরিকল্পনা করেন। সেই কাজে সঙ্গে নেন ছেলেকে। দু’জন মিলে কুঠার দিয়ে কুপিয়ে মেয়েকে খুন করে দেহ ফেলে দেয় পরিত্যক্ত কূপে।
তার পর থানায় গিয়ে মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন মা। কিন্তু শেষ রক্ষা হল না। পুলিশ শান্তি এবং তাঁর ছেলেকে গ্রেফতার করেছে।
সূত্র: আনন্দবাজার