রাজধানীর সবুজবাগে বাবার দ্বিতীয় বিয়েতে অমত নিয়ে মনোমালিন্যে হোসনে আরা আক্তার (১৯) নামের এক তরুণী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার সকালে সবুজবাগের জোড়া মসজিদ গলি এলাকা থেকে ঐ তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.png)
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) আজমিন নাহার কিরন বলেন, বাবার দ্বিতীয় বিয়েতে অমত থাকায় অভিমান করে সে এ কাজটি করেছে। গত ৮ মাস আগে হোসনে আরার মা মারা যান। চার বোনের মধ্যে সে তৃতীয়। বড় বোনের বিয়ে হয়ে গেছে। সবার ছোট বোনের বয়স ৮ মাস ও অন্য বোনের বয়স ১০ বছর।
তিনি আরো বলেন, এ অবস্থায় তাদের বাবা দ্বিতীয় বিয়ে করতে চাইলে গতকাল রাতে বাবার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে হয়তো এমন কাজটি করে থাকতে পারে।