ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিয়ের চাপ দেওয়ায় তরুণীকে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৭, ৩০ এপ্রিল ২০২৩
বিয়ের চাপ দেওয়ায় তরুণীকে হত্যা
প্রেস ব্রিফিং করছেন পুলিশ কর্মকর্তারা -ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির নলছিটিতে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বাপ্পি সরদার তুষার (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার কামদেবপুর গ্রামের ফেরদৌস সরদারের ছেলে।

রোববার দুপুরে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে নলছিটি চায়না মাঠ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত বাপ্পি সরদার তুষার নিহত ওই তরুণীর আপন মামাতো ভাই। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান, নিহত ওই তরুণীর সঙ্গে তার আপন মামাতো ভাই বাপ্পি সরদার তুষারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাপ্পি একাধিকবার তাকে ধর্ষণ করেন। এ অবস্থায় বাপ্পিকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল ওই তরুণী।

গত ২৫ এপ্রিল রাতে ওই তরুণীকে ঘর থেকে ডেকে নিয়ে পাশের একটি ফসলের মাঠে বাপ্পি ধর্ষণ করেন। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করার পরে শ্বাসরোধে হত্যা করেন। তার লাশ ফসলের মাঠে ফেলে পালিয়ে যান বাপ্পি সরদার। পরের দিন দুপুরে বাড়ির পাশে ফসলের মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, এ ঘটনায় পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত বাপ্পি সরদারকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদে তিনি একাই ধর্ষণ শেষে ওই তরুণীকে হত্যার কথা স্বীকার করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!