সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাইরাল হয়েছে এমনি একটি ভিডিও। ভিডিওতে দেখা যায়, ৩০ ফুট উঁচু ব্যালকনি থেকে নিচে পড়েও বেঁচে গেল এক ছোট্ট শিশু।
ঘটনাটি চোখে দেখেও বিশ্বাস না হওয়ার মতো। যেখানে শিশুটির বেঁচে থাকাই প্রায় অসম্ভব, সেখানে এত উঁচু থেকে পড়েও নিজ পায়ে উঠে দাঁড়াল শিশুটি। শুধু তাই নয়, পরক্ষণেই হেঁটে নিজের বাড়ির দিকে চলে গেল সে।
.png)
আরো পড়ুন>> মদের দোকানের টয়লেটে মিলল সাবমেরিনের স্পর্শকাতর নথি
সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের ওয়াসিম জেলার রিসোদ টাউনের মহানন্দা কলোনিতে ঘটনাটি ঘটেছে। সিসি ক্যামেরায় ধরা পড়ায় বিষয়টি দেখে স্তম্ভিত নেটিজেনরা। টুইটারে ভাইরাল ভিডিও দেখে অনেকেরই মন্তব্য, এ তো পুরো অলৌকিক ব্যাপার!
দেশটির স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শিশুটির বয়স চার বছর। ব্যালকনিতে খেলছিল সে। আচমকা কোনোভাবে শরীরের ভারসাম্য হারিয়ে ৩০ ফুট নিচে গিয়ে পড়ে। কিন্তু সরাসরি কংক্রিটের মেঝেতে পড়েনি। প্রথমে নিচে দাঁড় করানো বাইকের সিটের উপর পড়ে শিশুটি। তার পর সেখান থেকে পিছলে মেঝেতে পড়ে যায় সে।
এমন ঘটনা দেখে রীতিমতো অবাক সবাই। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঘটনাটি। এবং অসংখ্য মন্তব্য করছে নেটিজেনরা।
ভিডিওটি দেখুন...
#Maharashtra #News #CCTV #Footage girl fell from 30 feet height on ground was survived miraculously. This incident is of #Washim district of Maharashtra. pic.twitter.com/7xvrxN6g3r
— Mayuresh Ganapatye (@mayuganapatye) April 27, 2023
সূত্র: টুইটার