ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অস্ট্রেলিয়ায় ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত এক ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪২, ২৫ এপ্রিল ২০২৩
অস্ট্রেলিয়ায় ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত এক ভারতীয়
সংগৃহীত - এনডিটিভি

এর আগে অস্ট্রেলিয়ার ইতিহাসে এমন জঘন্য অপরাধ কেউ করেনি। এবার এক ভারতীয় নাগরিককে পাঁচ কোরিয়ান নারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। অস্ট্রেলিয়ায় ডাটা বিশেষজ্ঞ হিসেবে কাজ করে তিনি।  

অভিযুক্তকে সিডনির সাম্প্রতিক সময়ের সবচেয়ে জঘন্য ধর্ষক বলে আখ্যা দিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। সিডনির একটি আদালত সোমবার ভারতীয় নাগরিক বালেশ ধনখড়কে দোষী সাব্যস্ত করেছে।

আরো পড়ুন>> সুদানে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

Advertisement

আদালত জানিয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত বালেশ ওই কোরিয়ান নারীদের প্রলুব্ধ করে 
ঘুমের ওষুধ খাইয়ে অবশ অবস্থায় ধর্ষণ করেছে। এছাড়াও এই নির্মমতার চিত্র গোপন ক্যামেরায় ধারণ করেছেন এই ভারতীয় নাগরিক। 

তার বিরুদ্ধে আনা ৩৯টি অভিযোগেই সে দোষী সাব্যস্ত হয়েছে। চলতি বছরের শেষ দিকে কয়েক দফা আপিল শেষে বালেশের শাস্তি ঘোষণা করা হবে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!