মেনিন্ডি শহরটিতে ৫০০ জনের মতো মানুষ থাকেন। শুক্রবার সকালে উঠে সেখানকার লোকজন বিপুল সংখ্যক এই মরা মাছ দেখতে পায়। এর আগে বছর তিনেক আগেও এমন মাছ মৃত্যুর ঘটনা দেখেছিল শহরবাসী, তবে এবার মৃত মাছের সংখ্যা অনেক বেশি।
শনিবার মেনিন্ডির তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস পাওয়া গেছে।
.png)
ডার্লিং-বাকা নদীটি অস্ট্রেলিয়ার সবচেয়ে সবচেয়ে বড় ‘মারে ডার্লিং বেসিনের’ অন্তর্গত। ২০১২ সালে নদীটির শুকিয়ে যাওয়া ঠেকাতে এবং প্রাণ ফিরিয়ে আনতে ১৩ বিলিয়ন অস্ট্রেলীয় ডলারের প্রকল্প নেয়া হয় এবং তা বাস্তবায়ন করা হয়।