ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মাত্র ৩৫ বছর বয়সে ‘অগ্নিসাক্ষী’ খ্যাত এই উদীয়মান অভিনেতার মৃত্যু মেনে নিতে পারছেন না ইন্ডাস্ট্রির সহকর্মীরা।
শ্রী বালাজি ফটো স্টুডিওর মতো বহুল সমালোচিত ছবিতে কাজ করেছেন সম্পথ জে রাম। গত জানুয়ারি মাসেই মুক্তি পেয়েছিল ছবিটি। ছবিটির পরিচালক রাজেশ ধ্রুব সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার মৃত্যুর সংবাদ জানান।
.png)
সম্পথ জে রামের সহঅভিনেতা বিজয় সূর্য বলেন, অক্ষয় তৃতীয়ার দিন এমন একটা দুঃসংবাদ শুনব দুঃস্বপ্নেও ভাবিনি। শুরুতে ভেবেছিলাম কেউ বুঝি মজা করছেন। পরে খোঁজ নিয়ে জানলাম ঘটনাটি সত্য। বিষয়টি খুবই দুঃখজনক।
এক বছর আগেই বিয়ে করেছিলেন অভিনেতা সম্পথ জে রাম। তার পরিবারের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানান, সম্পথের হাতে তেমন কাজ ছিল না। হয়ত এর জেরেই তিনি হতাশায় ভুগছিলেন এবং এমন একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। সূত্র : হিন্দুস্তান টাইমস