ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বন্দুকধারীদের হামলায় দুই ইসরায়েলি সেটলার নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০০, ৭ এপ্রিল ২০২৩
বন্দুকধারীদের হামলায় দুই ইসরায়েলি সেটলার নিহত
সংগ্রহিত

প্রতিদিন বেড়েই চলছে ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের আগ্রাসন। এরই মধ্যে বন্দুকধারীদের হামলায় নিহত ২ ইসরায়েলি সেটলার।

ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে বন্দুকধারীদের গুলিতে দুই ইসরায়েলি সেটলার নিহত হয়েছে। উত্তর জেরিকো গভর্নেটের অবৈধ হামরা সেটেলমেন্টে এই ঘটনাটি ঘটে। 

সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, অস্ত্রধারীরা প্রকাশ্যে একটি গাড়িতে গুলি চালালে দুই ইসরায়েলি সেটলার নিহত হন। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটল। 

আরো পড়ুন>> প্রেমিকার বাবা-মাকে কুপিয়ে হত্যা

Advertisement

দ্য মাজেন ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, দুইজন নারী নিহত হয়েছেন। তৃতীয় আরেকজন আহত হয়েছেন তার অবস্থা আশংকাজনক।

লেবানন এবং গাজায় ইসরায়েলের বিমান হামলার কয়েক ঘণ্টা পর এই ঘটনা ঘটল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের বাহিনী হামরার নিকটবর্তী বসতি ঘিরে থাকা এলাকায় অপরাধীদের সন্ধানে তল্লাশি অভিযানে নেমেছে ইসরায়েল নিরাপত্তা বাহিনী।  

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!