ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কানাডায় প্রবল তুষারঝড়ে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৮, ৭ এপ্রিল ২০২৩
কানাডায় প্রবল তুষারঝড়ে নিহত ২
ফাইল ছবি

আমেরিকা দেশ কানাডার পূর্বাঞ্চলে প্রবল তুষারঝড় হয়েছে। এই তুষারঝড়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুইজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায়  প্রায় ১০ লাখেরও অধিক মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এতে বিপর্যস্ত হয়েছে সাধারণ মানুষের জন-জীবন।

এ ঝড়ের আঘাতে বৃহস্পতিবার অনেক গাছ-পালা উপড়ে পড়ে। বিদ্যুৎলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎসেবা দেওয়া এক প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে। এছাড়াও এই তুষারঝড়ে রাস্তা-ঘাট বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগ পোহাতে দেশটির জনগণের।

এদিকে পরিবেশ মন্ত্রণালয় কুইবেক প্রদেশে শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কবার্তায় বলেছে, কিছু এলাকায় গাছপালা উপড়ে পড়ার প্রধান কারণ ছিল বড় আকারের শিলাবৃষ্টি। এগুলো এত ভারী হয়েছিল, অনেক গাছই তা বহন করতে পারেনি।

Advertisement

আরো পড়ুন>> তাইওয়ানের সীমানায় যুদ্ধজাহাজ পাঠাল চীন

কোম্পানির ওয়েবসাইটে বলা হয়, স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় ১০ লাখেরও বেশি হাইড্রো-কুইবেক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটির মানুষ। ব্যাপক তুষার ঝড়ের কারণে অনেক গাছ বিদ্যুতের লাইনের ওপর ভেঙে পড়ায় এ বিদ্যুৎ বিভ্রাট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই তুষারঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ১০ লাখ মানুষের মধ্যে প্রায় পাঁচ লাখ হল মন্ট্রিয়েলের বাসিন্দা। সেখানে নগর কর্মীদের উপড়ে পড়া গাছ-পালা ও ছিঁড়ে পড়া বিদ্যুতের তার সরানোর কাজ করতে দেখা যায়। যত দ্রুত সম্ভব তারা বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!