ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সামরিক ব্লগার হত্যায় গ্রেফতার সন্দেহভাজন নারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬, ৪ এপ্রিল ২০২৩
সামরিক ব্লগার হত্যায় গ্রেফতার সন্দেহভাজন নারী
গ্রেফতারকৃত সন্দেহভাজন রুশ নারী

রাশিয়াতে সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি হত্যার জন্য দায়ী ইউক্রেন। একটি ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন এক রুশ নারীকে গ্রেফতার। একটি ভিডিওতে ওই নারী ব্লগার হত্যার বোমা সরবরাহের স্বীকারোক্তি প্রকাশ করেছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স একটি প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

তাতারস্কি হত্যায় ২৬ বছর বয়সী দারিয়া ত্রেপোভাকে গ্রেফতার করেছে রুশ পুলিশ। তার স্বীকারোক্তিমূলক একটি ভিডিও প্রকাশ করেছে পুলিশ।

Advertisement

ইউক্রেন যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে রাশিয়ার মাটিতে তাতারস্কির নিহত হওয়া দ্বিতীয় ঘটনা। এর আগে রুশ জাতীয়তাবাদী নেতার মেয়ে দারিয়া দুগিনা একটি গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয়েছিলেন। ওই ঘটনায়ও রাশিয়া ইউক্রেনকে দায়ী করেছিল।

টেলিগ্রামে ৫ লাখের অধিক ফলোয়ার রয়েছে তাতারস্কির। অতীতে তিনি ইউক্রেনে যুদ্ধ করেছেন। গত বছর তিনি ইউক্রেনে রাশিয়ার জয় নিশ্চিত করার জন্য সবাইকে হত্যা ও লুট করার প্রয়োজনীয়তার পক্ষে কথা বলেছেন।

রাশিয়ার জাতীয় সন্ত্রাসদমন কমিটি (এনএসি) বলেছে, এই বোমা বিস্ফোরণ ইউক্রেনের গোয়েন্দা সংস্থা ঘটিয়েছে। এই কাজে কারাগারে থাকা ক্রেমলিন সমালোচক আলেক্সি নাভালনির সমর্থকরা সহযোগিতা করেছে।

আরো পড়ুন>> অস্ট্রেলিয়ায় নিরাপত্তা ঝুঁকি এড়াতে সরকারি ফোনে টিকটক নিষিদ্ধ

এই বক্তব্যের মাধ্যমে সোমবার গ্রেফতারকৃত রুশ নারী ত্রেপোভাকে ইঙ্গিত করা হচ্ছে। এক সময় তিনি ক্রেমলিনবিরোধী নাভালনির কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন।

রুশ সরকার নাভালনির আন্দোলনকে চরমপন্থি হিসেবে ঘোষণার দেওয়ার পর অধিকাংশ সমর্থকরা বিদেশে পালিয়েছেন। তারা বলছেন, এই বিস্ফোরণ হয়ত রুশ গোয়েন্দা সংস্থা নিজেই ঘটিয়েছে। তাতারস্কি হত্যাকাণ্ডকে একটি সন্ত্রাসী ঘটনা হিসেবে উল্লেখ করেছে ক্রেমলিন। এনএসি’র বক্তব্যকে প্রমাণ হিসেবে তুলে ধরে তারা বলেছে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে ইউক্রেনের ভূমিকা থাকতে পারে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন,বিস্ফোরণের ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। সন্দেহভাজনদের গ্রেফতারে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করুন।

রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক বলেছেন, এই হত্যাকাণ্ড রাশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের অংশ হতে পারে। তবে এই দাবির পক্ষে কোনও প্রমাণ হাজির করেননি তিনি।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!