ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কলকাতায় গরুর মাংসের কেজি ২২০ টাকা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৬, ৩০ মার্চ ২০২৩
কলকাতায় গরুর মাংসের কেজি ২২০ টাকা
ছবি: সংগৃহীত

কয়েক মাস ধরেই চড়া দাম রয়েছে কলকাতার মাছ বাজারের। একইসঙ্গে মাংসের দাম বেড়েছে খানিকটা। একমাত্র শীতকালে সবজির দাম ছিল কম। সেই দামও শীত কমতেই বেড়েছে অনেকটাই।

কলকাতা ও পার্শ্ববর্তী শহরাঞ্চলের কিছু কিছু বাজারে হাড় ছাড়া গরুর মাংস প্রতি কেজি ২৪০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর হাড়সহ প্রতি কেজি মাংসের দাম ২২০ থেকে ২৩০ টাকা।

তবে রোজার মাসে মুসলিম অধ্যুষিত অনেক বাজারে এখন হাড় ছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে ৩০০ রুপিতে। আর হাড়সহ প্রতি কেজি মাংসের দাম ২৫০ রুপি। এসব এলাকায় গরুর মাংসের তুলনায় খাসি বা পাঠার মাংসের দাম প্রায় দ্বিগুণ। বর্তমানে বাজারে প্রতি কেজি খাসি বা পাঠার মাংস বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ রুপিতে।

Advertisement

তবে অঞ্চলভেদে দাম বিভিন্ন সময় ওঠানামা করে। শহরের তুলনায় পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলগুলোতে মাংসের দাম কিছুটা কম।

ফলের দাম আকাশ ছোঁয়া। এক কেজি আপেলের দাম ২২০ টাকা, কালো আঙ্গুরের কেজি ৮০ রুপি। একটা নারকেল ৩০, আম ৭০, কাঁঠাল ১৭০, আনারস ৯০, বেদনা ১৩০, পেঁপে ৯০, স্ট্রবেরি ৪৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাকা কলা ৬৫ রুপি কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে সস্তায় কেনা যাচ্ছে টমেটো, কাঁচা মরিচের মতো বেশ কিছু সবজি। টমেটোর প্রতি কেজির দাম রয়েছে ২০-২৫ টাকা। গাজরের প্রতি কেজির দাম রয়েছে ২০ টাকা।

বাজার ঘুরে দেখা গেছে, কলকাতা ও এর আশপাশের এলাকাগুলোতে মুরগির মাংস (নাড়িভুঁড়ি বাদে) বিক্রি হচ্ছে প্রতি কেজি ২১০ রুপিতে। অথচ কয়েক সপ্তাহ আগেও এসব এলাকায় মুরগি মাংসের দাম ছিল কেজিপ্রতি ১৪০ রুপি।

পশ্চিমবঙ্গের মুরগির খামারগুলোতে গত কয়েক সপ্তাহে বিশেষ কোনো প্রভাব পড়েনি। এ মাসে বিয়ের মৌসুম ছাড়া আর তেমন কোনো উৎসবও নেই। তবু কলকাতা ও তার পার্শ্ববর্তী শহরাঞ্চলে বাজারগুলোতে চড়া দামেই বিক্রি হচ্ছে মুরগির মাংস।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!