গত কয়েক মাস ধরে বাখমুতে ইউক্রেন ও রুশ সেনাদের রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। পুশিলিন বলেন, ইউক্রেনের বেশিরভাগ বাহিনী বাখমুতকা নদীর পশ্চিম দিকের আজম ধাতু কারখানায় আশ্রয় নিয়েছিল। রুশ সেনাদের তল্লাশি অভিযান অব্যাহত থাকায় সেখানে থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা। ‘শিল্প অঞ্চলটির নিয়ন্ত্রণ নেওয়া রাশিয়ার জন্য খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ ছিল। এখন কার্যত বলা যেতে পারে, এটি করা হয়েছে। রুশ সেনারা সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে।’
আরো পড়ুন>> ২৭ এপ্রিলে তুরস্কে যেতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
.png)
উভয় পক্ষই বলেছে, তারা বাখমুতে একে অপরকে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। পুশিলিন বলেন, রাশিয়ার ওয়াগনার (ভাড়াটে বাহিনী) যোদ্ধারা শহরে আক্রমণের নেতৃত্ব দিয়ে চলেছে। ওয়াগনার ছেলেরা এগিয়ে যাচ্ছে।
এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি শনিবার বলেছেন, কিয়েভ বাখমুত এবং এর আশেপাশে রাশিয়ার আক্রমণকে ঠেকাতে সক্ষম হয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।
ইউক্রেনের সামরিক কমান্ডাররা সদ্য পাওয়া পশ্চিমা অস্ত্রগুলো দিয়ে রাশিয়ার বিরুদ্ধে অচিরেই পাল্টা আক্রমণ চালানোর চেষ্টা করবে, তবে এর মধ্যে তারা বাখমুতকে নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্ব দিয়েছে।
সূত্র: রয়টার্স