ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রমজানের প্রথম জুমায় আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঢল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৬, ২৫ মার্চ ২০২৩
রমজানের প্রথম জুমায় আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঢল
রমজানের প্রথম জুম্মায় আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিরা

ইসরায়েলি সেনাদের কঠোর নিরাপত্তা বলয় উপেক্ষা করেই জেরুজালেম (বায়তুল মুকাদ্দাস) নগরীর পবিত্র আল-আকসা মসজিদে রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল দেখা গেছে। এ দিন আল-আকসায় অর্ধ লক্ষাধিক ফিলিস্তিনি জুমার নামাজ আদায় করেন। 

গত কয়েক দিন ধরে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সহিংসতা কমানোর ঘোষণা দেয় উভয়পক্ষ। আল আকসা মুসলিম ও ইহুদি উভয় ধর্মের কাছে পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। ইহুদিরা এই স্থাকে টেম্পল মাউন্ট বলে থাকে। এই স্থানের অধিকার নিয়ে উভয় পক্ষের মধ্যেই বহু বছর ধরে চলে আসছে সংঘাত।

ইসরায়েল ঘোষণা দেয়, দখলকৃত পশ্চিম তীর থেকে ৫৫ ঊর্ধ্ব ফিলিস্তিনি নারী-পুরুষ ও ১২ বছরের কম শিশুরা সামরিক পারমিট ছাড়াই আল আকসায় যেতে পারবে। এরপর থেকেই পুরনো জেরুজালেম শহরে ফিলিস্তিনিদের ভিড় জমতে শুরু করে।

Advertisement

আরো পড়ুন>> মিয়ানমার সরকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ

আল-আকসা মসজিদের তত্ত্বাবধায়ক মুসলিম ওয়াকফের মতে, রমজানের প্রথম জুমা আদায়ের জন্য প্রায় এক লাখ মানুষ আল আকসায় উপস্থিত হয়ে ছিলেন।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফিলিস্তিনিদের সঙ্গে বেসামরিক সমস্যার সমন্বয়কারী ইউনিটের কর্মকর্তা মেজর জেনারেল গাসসান আলিয়ান বলেন, যেকোনো ধরনের ঝামেলা এড়াতে যথাসাধ্য চেষ্টা করবে ইসরায়েল কর্তৃপক্ষ। তিনি বলেন, রমজান মাস শান্তিপূর্ণভাবে কাটানোর জন্য উভয়পক্ষই আগ্রহী।

গত রোববার মিশরের শারম আল-শেখে যৌথভাবে সংঘাত কমানো সিদ্ধান্ত নেয় ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

রমজান মাসের প্রথম শুক্রবার উপলক্ষে বায়তুল মুকাদ্দাস নগরীর সড়কগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয় ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনিরা যাতে বিক্ষোভ করতে না পারে সে জন্য প্রায় তিন হাজার ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!