ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আব্রি বলেন, বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে আন্তর্জাতিক চুক্তিগুলো মেনে চলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় ওমানের সূচককেও উন্নীত করতে চাই। আর সে কারণেই আন্তর্জাতিক চুক্তির সকল শর্ত মেনে চলতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরায়েলি ফ্লাইটগুলো সম্পর্কে প্রশ্ন করা হলে আল আব্রি বলেন, এই বিষয়ে কর্তৃপক্ষের বিবৃতি স্পষ্টই ছিল। এতে বিস্তারিত বলা হয়েছে, ইসরায়েলি ফ্লাইটগুলো কেবল ওমানের আকাশপথ ব্যবহার করতে পারবে, আকাশসীমা ব্যবহার করে অন্য দেশে যেতে পারবে। তবে জরুরি কোনো কারণ ছাড়া ওমানে নামার কোনো অনুমতি তাদের নেই। এ নির্দেশনা ওমানের যে কোনো বিমানবন্দরের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
.png)
আরো পড়ুন>> আইসিসির বিরুদ্ধে এবার পাল্টা মামলা করল পুতিন
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ওমানের সিভিল অ্যাভিয়েশন অথরিটি এক ঘোষণায় জানায়, নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে সব ধরনের বেসামরিক বিমান পরিবহনকে তার আকাশসীমা অতিক্রম করার অনুমতি দেওয়া হবে। এ নির্দেশনায় ইসরায়েলের ব্যাপারে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফলে এই ঘোষণার মাধ্যমেই ইসরায়েলি ফ্লাইটগুলো ওমানের আকাশসীমা ব্যবহারের অনুমতি পায়।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের ফ্লাইটগুলোর জন্য এ অনুমতি দেয় ওমান। তবে এর তিন মাস আগে ওমানের শুরা কাউন্সিল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখার ব্যাপারে কঠোর শাস্তির বিধান করে একটি আইনের প্রস্তাব আনে। ইসরায়েল ও ইসরায়েলের জন্য কাজ করে এমন কোনো পক্ষের সঙ্গে ওমানের নাগরিক ও সংস্থাগুলোর সম্পর্ক নিষিদ্ধ করে একটি আইন বিদ্যমান থাকাবস্থাতেই এ প্রস্তাব আনা হয়।
প্রায় আট মাস আগে ইসরায়েল প্রথমবারের মতো সৌদি আরবের আকাশসীমা ব্যবহার শুরু করেছিল। এশিয়াসহ বিভিন্ন গন্তব্যে ফ্লাইটের সময় ও পথ সংক্ষিপ্ত করতে অনুরোধ জানানোর পর সৌদি তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়।
সূত্র: আনাদোলু এজেন্সি