ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইইউ নেতাদের কাছে যুদ্ধবিমান চেয়েছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৫, ২৪ মার্চ ২০২৩
ইইউ নেতাদের কাছে যুদ্ধবিমান চেয়েছেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কাছে দ্রুত সময়ের মধ্যে আধুনিক অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন অস্ত্র সরবরাহে বিলম্ব হলে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ সুদীর্ঘ হতে পারে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ১ বছর এক মাস অতিবাহিত হয়েছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইইউ নেতাদের কাছে আধুনিক অস্ত্র, যুদ্ধবিমান এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছেন।  

ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত অঞ্চল পরিদর্শন শেষে কিয়েভে ফেরার পথে ট্রেনে জেলেনস্কি ফ্রন্ট লাইনে তার দেখা দৃশ্যের আবেগপূর্ণ বর্ণনা দেন। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সামিটে (সম্মেলন) ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে জেলেনস্কি রাশিয়াকে ঠেকাতে ইইউর সমর্থন কামনা করেন। 

Advertisement

আরো পড়ুন>> নতুন আন্ডারওয়াটার ড্রোন পরীক্ষা করল উত্তর কোরিয়া

ইউক্রেনের প্রেসিডেন্ট ১০ লাখ আর্টিলারি শেল প্রেরণে ইইউর সিদ্ধান্তকে স্বাগত জানান। তবে একই সময় তিনি ক্ষেপণাস্ত্র দাবি করেন যার মাধ্যমে তার বিশ্বাস, রাশিয়ার সেনাদের দূরে তাড়িয়ে দেওয়া সম্ভব হবে। 

তিনি মনে করেন, যদি সেসব অত্যাধুনিক অস্ত্রগুলো ইউক্রেন সেনাবাহিনী পায় তাহলে যুদ্ধে রাশিয়াকে হারানো অনেকাংশে সহজ হবে। যত দ্রুত আমরা ভারী দূরপাল্লার অস্ত্র পাবো, আমাদের পাইলটরা অত্যাধুনিক বিমান পাবে, তত দ্রুত রাশিয়ার আগ্রাসনের সমাপ্তি ঘটবে,” বলেছেন জেলেনস্কি।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!