ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার বলেছেন, কিয়েভ অঞ্চলে মস্কোর হামলায় কমপক্ষে সাত জন নিহত এবং দক্ষিণ জাপোরিজিয়ায় আরেকজন নিহত হওয়ার পর তিনি এ কথা বলেন।
জেলেনস্কি বলেন, ‘আমরা অবশ্যই আমাদের বিভিন্ন শহরে চালানো দখলদারদের প্রতিটি হামলার জবাব দেব।’
.png)
আরো পড়ুন>> রমজান উপলক্ষে ১০২৫ কারাবন্দীকে মুক্তি দিল আরব আমিরাত
তিনি আরো বলেন, ‘জাপোরিঝিয়ায় রাশিয়ার আজকের হামলা, কিয়েভ অঞ্চলে রাতের হামলাসহ মস্কো বাহিনীর সকল হামলার একটি সামরিক, রাজনৈতিক এবং আইনি প্রতিক্রিয়া জানানো হবে।’
এসব হামলার সঙ্গে যুক্ত ব্যক্তি এবং হামলার নির্দেশদাতাদের বিচারের আওতায় আনার অঙ্গীকারের কথাও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সোয়েটশার্ট ও সামরিক খাকি ট্রাউজার পরা জেলেনস্কি যোদ্ধাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে গত কয়েকমাস ধরেই চরম লড়াই চলছে।
সূত্র: আল-জাজিরা