ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এবার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
এবার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
ফাইল ফটো

এবার ৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। শুক্রবার সকালে দেশটির উত্তরে হালমাহেরায় এ কম্পন অনুভূত হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ৩২ মিনিটে কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।

এনসিএস আরো জানায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২ ছিল। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৯৯ কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার উত্তরে হালমাহেরায় ছিল ভূমিকম্পটির কেন্দ্র। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Advertisement

ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়া খুবই ভূমিকম্পপ্রবণ এলাকা। প্রায়ই অঞ্চলটিতে ভূমিকম্প হয়ে থাকে।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া কেঁপে ওঠে। এতে এখন পর্যন্ত ৪৬ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে কেবল তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। আরো লাখ লাখ মানুষ আহত হয়েছেন ।

এরপর গত মঙ্গলবার তুরস্ক-সিরিয়া সীমান্তে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৪ ছিল বলে জানায় ইউরোপিয়ান মেডিটেরিয়ান সেন্টার।

ডেইলি-বাংলাদেশ/এআর
ট্যাগ: ভূমিকম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!