রোববার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে শহরটির কাফর সুসা এলাকায় এ হামলা চালানো হয়। এতে মৃত্যু হয়েছে ৫ জনের। আহত হয়েছেন আরো ১৫ জন।
সিরীয় সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, দামেস্কের প্রাণকেন্দ্র ঘনবসতিপূর্ণ ওমায়েদ স্কয়ারে ছোঁড়া হয় রকেট। এতে বিধ্বস্ত হয় বেশ কয়েকটি ভবন।
.png)
আরো পড়ুন>> কোটি টাকায় বিক্রি হলো প্রিন্সেস ডায়ানার লেখা চিঠি
রাষ্ট্রীয় গণমাধ্যমের পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা গেছে, ইসরায়েলের হামলায় একটি ১০ তলা ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর নিচতলার কাঠামো ভেঙে পড়েছে।
সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেছেন, ‘এটি সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের সবচেয়ে মারাত্মক হামলা’।
এদিকে তেল আবিবের দাবি, তাদের টার্গেট ছিল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি। এলাকাটিতে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি ভবনের পাশাপাশি রয়েছে বহু আবাসিক ভবন।
আরো পড়ুন>> রাগ করে বাপের বাড়িতে স্ত্রী, না ফেরায় কাঁচি দিয়ে ১০ বার কোপালেন স্বামী!
এক দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে সিরিয়ায়। পশ্চিমাদের দাবি, স্থানীয় বেশ কয়েকটি প্যারামিলিটারি গ্রুপ নিয়ন্ত্রণ করে তেহরান। তাদের নিয়মিত অস্ত্র সরবরাহও করে।
অন্যদিকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের হয়ে লড়তে দেশটিতে অবস্থান করছে হিজবুল্লাহ গোষ্ঠীর হাজার হাজার সদস্য। গত কয়েক বছরে সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত এলাকায় আকাশপথে কয়েকশ’ হামলা চালিয়েছে ইসরায়েল।
সূত্র: আরব নিউজ