ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্ত্রীর অত্যাচার থেকে বাঁচতে বছরে ৭ ঘণ্টা শৌচাগারেই কাটায় পুরুষরা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২৯, ২৯ জানুয়ারি ২০২৩
স্ত্রীর অত্যাচার থেকে বাঁচতে বছরে ৭ ঘণ্টা শৌচাগারেই কাটায় পুরুষরা!
ছবি: প্রতীকী

প্রতিদিনের প্রাতঃকৃত্য হোক বা স্নান, শৌচাগারে গেলেই ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছেন স্বামী? তা হালে সাবধান হতে হবে এখনই।

ব্রিটিশ গবেষণা বলছে, পারিবারিক যাবতীয় অশান্তি এড়িয়ে চলতে নাকি বছরে সাত ঘণ্টা শৌচাগারেই কাটিয়ে দেন পুরুষরা। এক হাজার বিবাহিত পুরুষের উপর চলা সমীক্ষা থেকে উঠে এসেছে এমন তথ্য।

গবেষণায় দেখা গেছে, ঘরে-বাইরে নানা রকম সমস্যার মোকাবিলা করতে করতে ক্লান্ত পুরুষরা এক চিলতে শান্তির খোঁজে ছুটে যান শৌচাগারে। সেখানে নিভৃতে বেশ কিছুক্ষণ নিজের সঙ্গে সময় কাটাতে, ফোনে ব্যক্তিগত কাজ করতে বা ভবিষ্যৎ পরিকল্পনা করতে তারা নাকি এই ঘরের নির্দিষ্ট এই স্থানটিকেই আদর্শ বলে মনে করেন।

Advertisement

আরো পড়ুন>> পোল্যান্ডের সামরিক বাহিনীতে রেকর্ড পরিমাণ নিয়োগ

শুধু তা-ই নয়, গবেষণা আরো বলছে সেই পুরুষ যদি সদ্য অভিভাবক হয়ে থাকেন, সে ক্ষেত্রে সমস্যা আরও বেশি। সন্তানের বায়না থেকে পালিয়ে বাঁচতেও তারা খোঁজেন নিশ্চিন্ত ঠিকানা।

গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে বেশির ভাগেরই বক্তব্য, “জাগতিক সব কিছু থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে রাখতে ঘরের কোণে এই এক টুকরো অভয়ারণ্যই আমাদের ভরসা।”

সূত্র: দ্য মিরর, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!