যুক্তরাষ্ট্রের সেই বর্ণবাদী বন্দুক হামলাকারীর হিট লিস্টে লন্ডনের মুসলিম মেয়র
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুপারমার্কেটে গুলি করে ১০ জনকে হত্যা করা সেই শ্বেতাঙ্গ সন্ত্রাসীর কাছ থেকে একটি হিট লিস্ট উদ্ধার করেছে পুলিশ। ১৮ বছর বয়সী প্রচণ্ড ধর্ম ও জাতিবিদ্বেষী এই বর্ণবাদীর তৈরি সেই তালিকার প্রথমেই আছে যুক্তরাজ্যের মুসলিম মেয়র সাদিক খানের নাম।
পেটন গেনটন নামে ওই শ্বেতাঙ্গ সন্ত্রাসীর হিট লিস্টে মেয়র সাদিক ছাড়াও আছেন বর্তমান মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানও। এ ছাড়া তালিকায় আছে হাঙ্গেরি বংশোদ্ভূত মার্কিন বিলিয়নিয়ার জর্জ সুরুজের নাম।
গত সপ্তাহে ৫ দিনের সফরে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন লন্ডনের মেয়র সাদিক খান। পর্যটনকে প্রমোট করতে তিনি যুক্তরাষ্ট্রে ওই সফরে যান।
পেটন গেনটন শনিবার বিকালে ব্যস্ত সুপারমার্কেটে রাইফেল হাতে প্রবেশ করে গুলি চালানোর আগে হামলা সরাসরি প্রচার করার জন্য একটি ক্যামেরা ব্যবহার করেন।
আরো পড়ুন>> করোনা মোকাবিলায় উত্তর কোরিয়ায় সেনা মোতায়েন
২০১৯ সালে নিউজিল্যান্ডে মসজিদে হামলাকারী সেই অস্ট্রেলীয় বর্ণবাদীর আদলে হামলা চালানো হয় সেখানে।
হামলার সময় ওই যুবক কালো হেলমেট পরিহিত ছিলেন। তিনি উচ্চক্ষমতার একটি রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকেন।
সূত্র: মিরর ইউকে