ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

প্রথমবার দূর পাল্লার বোমারু বিমানে হামলা করছে রাশিয়া 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪১, ১৫ এপ্রিল ২০২২
প্রথমবার দূর পাল্লার বোমারু বিমানে হামলা করছে রাশিয়া 
ছবি: সংগৃহীত

যুদ্ধ শুরুর পর এই প্রথমবার রাশিয়া দূর পাল্লার বোমারু বিমান দিয়ে মারিউপোলে হামলা পরিচালনা করছে বলে দাবি করছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেকজান্ডার মোতুজিয়াঙ্ক।

শুক্রবার তিনি এ দাবি করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেকজান্ডার মোতুজিয়াঙ্ক শুক্রবার এমন দাবি করেছেন যে, গত ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরু করার পর এই প্রথম হামলা করতে রাশিয়া দূর পাল্লার বিমান ব্যবহার করেছে। 

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, রাশিয়া রাবিঝা, পোপাসনা এবং মারিউপোল দখলের চেষ্টা করছে। তবে মারিউপোল মহাসড়কে যুদ্ধ চলছে। রুশ সেনারা শহরটি সম্পূর্ণ দখল করতে পারেনি।

এর আগে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে কিয়েভে আরো হামলা চালানোর হুঁশিয়ারি দেয় রাশিয়া। ‘সন্ত্রাসী হামলা’ বা ‘নাশকতা’ কাজের প্রতিশোধ নিতে হামলা আরো তীব্রতর হতে পারে। রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের ক্রজ ক্ষেপণাস্ত্র রাশিয়ার শহরের একটি কারখানায় আঘাত করেছে, যেটি আকাশ প্রতিরক্ষা ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করতো।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!