ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

জানা স্বত্তেও প্রশ্নের উত্তর না বলায় পরীক্ষা শেষে বন্ধুকে বেধড়ক মারধর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:১৮, ১৮ মার্চ ২০২২
জানা স্বত্তেও প্রশ্নের উত্তর না বলায় পরীক্ষা শেষে বন্ধুকে বেধড়ক মারধর
ছবি: রূপম ব্রহ্ম

পরীক্ষায় প্রশ্ন কমন না পরলে আমরা সবাই বন্ধুদের কাছে উত্তর জিজ্ঞাসা করি। কিন্তু তাদের থেকে কোনো উত্তর না পেলে সবারই মন খারাপ হয়। কিন্তু তাই বলে পরীক্ষা শেষে বন্ধুকে মারধরের ঘটনা সচরাচর দেখা যায় না। তবে সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া কাশীরামদাস বিদ্যায়তনে। জানা গেছে, পরীক্ষাকেন্দ্রের চত্বরের মধ্যেই ঘুষি মেরে নাক ফাটিয়ে দেয়া হয়েছে ওই পরীক্ষার্থীর।

বুধবার (১৬ মার্চ) দুপুরের এই ঘটনার পর কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। জখম ওই পরীক্ষার্থীর নাম রূপম ব্রহ্ম। কাটোয়ার একাইহাট এলাকার বাসিন্দা তিনি।

আরো পড়ুন>> যুদ্ধের মধ্যে ইউক্রেনে পাঁচ হাজার শিশুর জন্ম: ইউনিসেফ

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কাশীরাম দাস বিদ্যায়তনের প্রধান শিক্ষক কমলাকান্ত দাস বলেন, এমন ঘটনা কখনই কাম্য নয়। আমরা ঘটনাটি শুনেছি৷ সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককে আমরা জানিয়েছি।

জানা গিয়েছে, এদিন কাটোয়া শহরে কাশীরাম দাস বিদ্যায়তন পরীক্ষাকেন্দ্রে মাধ্যমিকের ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা চলছিল। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর থেকেই পাশে বসা কিছু পরীক্ষার্থী প্রশ্নের উত্তর জানতে চাইছিল। রূপম তখন উত্তর লিখতে ব্যস্ত। স্পষ্ট জানিয়ে দেয়, তার পক্ষে এভাবে উত্তর বলা সম্ভব নয়। রূপমের একথা শোনার পর হলের মধ্যেই তাকে দেখে নেয়ার হুমকি দেয়া হয়। এরপর পরীক্ষা শেষে রূপম যখন বাড়ি ফিরছিল তখনই স্কুল চত্বরের মধ্যে তাকে ওই পরীক্ষার্থীরা ঘিরে ধরে এলোপাথাড়ি মারধর করতে থাকে। মারধরের জেরে গুরুতর আহত হয় রূপম।

সূত্র: সংবাদ প্রতিদিন

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!