ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

আবারো বেড়েছে জ্বালানি তেলের দাম, সাত বছরের মধ্যে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৯, ২ মার্চ ২০২২
আবারো বেড়েছে জ্বালানি তেলের দাম, সাত বছরের মধ্যে সর্বোচ্চ
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে নানামুখী উদ্যোগের পরেও বিশ্ববাজারে মূল্য আরেক দফা বেড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য এখন ব্যারেল প্রতি বৃদ্ধি পেয়ে ১১০ ডলার হয়েছে। গত সাত বছরের মধ্যে এটি সর্বাধিক মূল্য।

রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর জ্বালানি তেলের মূল্য ব্যারেল প্রতি বৃদ্ধি পেয়ে ১০০ ডলার হয়েছিল। এক সপ্তাহের মধ্যে আরো ১০ ডলার বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্র এবং আরো ৩০টি দেশের সংগঠন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি তাদের জরুরি মজুত থেকে ৬০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার পরেও দাম বৃদ্ধি হয়েছে।

আরো পড়ুন: কিয়েভের ‘দরজায়’ রুশ বহর, প্রস্তুত ইউক্রেনীয়রাও

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেনে যুদ্ধ চালিয়ে গেলে রাশিয়ার তেলের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হবে। যদিও যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দলের সদস্যদের বড় একটি অংশ রাশিয়ার ওপরে তেল নিষেধাজ্ঞা জারি করার পক্ষে।

এক বিবৃতিতে আইইএ জানিয়েছে, আঁটসাঁট হয়ে থাকা বৈশ্বিক তেলের বাজার এবং দামের ঊর্ধ্বগতির অস্থিরতার মধ্যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এ অস্থিরতাকে আরো প্রকট করে তুলেছে। এ কারণে দাম এখন বেড়েই চলেছ।

আন্তর্জাতিক বাজারে রাশিয়া অন্যতম বৃহৎ তেল রফতানিকারক দেশ। হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেছেন, জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখতে সব ধরণের পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, রাশিয়ার উপর থেকে জ্বালানি নির্ভরতা কত দ্রুত কমানো যায় সেদিকে তারা নজর দিচ্ছেন।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!