ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মাঝ আকাশে উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা যাত্রীর!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:২৪, ১৪ ফেব্রুয়ারি ২০২২
মাঝ আকাশে উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা যাত্রীর!
ছবি: সংগৃহীত

মাঝ আকাশে থাকা অবস্থায় এক যাত্রীর উড়োজাহাজের ককপিটে ঢোকার চেষ্টা ও বহির্গমন দরজা খোলার চেষ্টার ঘটনায় আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে উড়োজাহাজটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

লস অ্যাঞ্জেলেস থেকে ওয়াশিংটনগামী ফ্লাইট ১৭৭৫ যাত্রার মাঝপথেই কানসাস সিটিতে জরুরি অবতরণ করে। সেই যাত্রীর অস্বাভাবিক আচরণের কারণেই এমন ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে ওই এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, এক যাত্রী অস্বাভাবিক আচরণ করছিলেন। তবে উড়োজাহাজের ক্রু সদস্য এবং অন্যান্য যাত্রীদের সহায়তায় তাকে শান্ত করা সম্ভব হয়েছে।

আরো পড়ুন>> চাকরির প্রলোভনে ধর্ষণ, অতঃপর ছাদ থেকে ফেলে দেওয়া হল নারীকে

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন ওই ঘটনা নিশ্চিত করেছে এবং এক বিবৃতিতে জানিয়েছে, ওই যাত্রীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

ওই উড়োজাহাজে থাকা এক যাত্রী সিএনএনকে বলেন, ওই ব্যক্তি অস্বাভাবিক আচরণ করছিলেন। তিনি ককপিটে ঢুকতে চাচ্ছিলেন এবং উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা করছিলেন।

সে সময় এক ক্রু সদস্য তাকে থামাতে একটি কফির পট দিয়ে তার মাথায় আঘাত করেন। মহামারির এই সময়ে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে বলে ক্রু সদস্যরা অভিযোগ করেছেন। তারা বলছেন, মাস্ক পরতে বলায় অনেক যাত্রীই তাদের সঙ্গে বিবাদে জড়িয়েছেন বা আঘাত করার চেষ্টা করেছেন।

গত বছর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যাত্রীদের অস্বাভাবিক আচরণের ৫ হাজার ৯৮১টি ঘটনা রিপোর্ট করেছে। এর মধ্যে ৪ হাজার ২৯০টি ঘটনাই মাস্ক সম্পর্কিত। অনেক যাত্রীই উড়োজাহাজে মাস্ক পরতে চান না।

সূত্র: দ্য হিল

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!