ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

চাকরির প্রলোভনে ধর্ষণ, অতঃপর ছাদ থেকে ফেলে দেওয়া হল নারীকে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫০, ১৪ ফেব্রুয়ারি ২০২২
চাকরির প্রলোভনে ধর্ষণ, অতঃপর ছাদ থেকে ফেলে দেওয়া হল নারীকে
ছবি: প্রতীকী

ভারতের রাজস্থানে চাকরি দেবার কথা বলে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

সম্প্রতি রাজস্থানের চুরু শহরের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় চার যুবক জড়িত বলে অভিযোগ করেছেন ওই নারীর স্বজনেরা।

শনিবার (১২ ফেব্রুয়ারি) পুলিশ কর্মকর্তা মমতা স্বরস্বত বলেন, দিল্লির বাসিন্দা ভুক্তভোগী ওই নারীকে কাজ দেবার কথা বলে রাজস্থানের একটি হোটেলে ডেকে নিয়ে চার যুবক ধর্ষণ করে। তাকে নেশাদ্রব্য খাইয়ে তার হাত-পা বেঁধে ফেলে তারা। এরপরে হোটেল ভবনটির ছাদ থেকে ফেলে দেয়া হয় সেই নারীকে। কিন্তু একটি খুঁটির সঙ্গে রশি আটকে যাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি।

আরো পড়ুন>> এবার বাসে করেই যাওয়া যাবে দিল্লি থেকে লন্ডন

ওই সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিভাবে ঘটনাস্থলে পৌঁছে নারীকে উদ্ধার করে।

মমতা স্বরস্বত বলেন, স্থানীয় একটি হাসপাতালে ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বরাত দিয়ে তার স্বজনেরা থানায় একটি মামলা করেছেন।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: ধর্ষণ ভারত
লিংক সফলভাবে কপি হয়েছে!