ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

রেল লাইনে দাঁড়িয়ে সেলফি, দুই যুবকের করুণ পরিণতি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২২
রেল লাইনে দাঁড়িয়ে সেলফি, দুই যুবকের করুণ পরিণতি
ছবি: প্রতীকী

বনভোজনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে দুই যুবকের।

শনিবার (১২ ফেব্রুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর শহরের কাঁসাই ব্রিজের পুরনো রেললাইন এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। আরো একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেলপুলিশ সূত্র জানিয়েছে, সেলফি তুলতে গিয়ে প্রাণ দেওয়া দুই যুবকের নাম মুস্তাক আলি খান (৩৭) এবং আবির গায়েন (৩৫)।

আহত যুবকের নাম জুনমত গায়েন (৩৫)। মুস্তাক এবং জুনমত মেদিনীপুর শহরের রাজারবাগান এলাকার বাসিন্দা। আবির থাকতেন হাতিলকা এলাকায়। রেলপুলিশ জানিয়েছে, বিকেল সাড়ে ৪টার দিকে ডাউন মেদিনীপুর-হাওড়া লোকাল ট্রেন কাঁসাই ব্রিজ পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন>> বৈশ্বিক মূল্যস্ফীতি: যেসব কারণে লাগামহীনভাবে বাড়ছে নিত্য পণ্যের দাম

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বনভোজনের পর ওই তিন যুবক সেলফি তুলতে হাঁটতে হাঁটতে সেতুর মাঝামাঝি চলে যান। ট্রেনের শব্দ শুনে তারা প্রাণ বাঁচাতে দৌড় দেন। কিন্তু পেরে ওঠেননি। দুর্ঘটনা এড়াতে ট্রেনটিও ব্রেক করেছিল। শেষ পর্যন্ত ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়। আরেকজন মারা যান সেতু থেকে নিচে পড়ে গিয়ে। আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় রেলপুলিশ।

আরপিএফের মেদিনীপুরের ওসি ভূপেন্দ্র কুমার যাদব জানালেন, ‘মেদিনীপুর স্টেশন থেকে কাঁসাই হল্ট যাওয়ার আগে মেদিনীপুর থেকে হাওড়াগামী লোকাল ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ’

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!