[ দেশজুড়ে ]
নাটোরে যুবককে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যার চেষ্টা
নাটোর রেলওয়ে স্টেশন ফাইল ছবি
নাটোর রেলওয়ে স্টেশনে ফয়সাল নামে এক যুবককে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে নাটোর রেলওয়ে স্টেশনের অদূরে রেলওয়ে গেট এলাকায় এই ঘটনা ঘটে। আহত ফয়সাল নড়াইল জেলার হাচলাকালিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
নাটোর রেলস্টেশনের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, রাত পৌনে একটার দিকে এলাকাবাসী জানান, এক যুবককে কে বা কারা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। এলাকার লোকজন ফয়সালকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে ফয়সাল সেখানে চিকিৎসাধীন আছে।
তিনি আরো জানান, ট্রেনটি স্টেশন ছাড়ার একটু পরে দ্রুতগামী না হওয়ায় তেমন একটা ক্ষতি হয়নি তার।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!