ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বাসচালককে পিটিয়ে গ্রেফতার হলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২২
বাসচালককে পিটিয়ে গ্রেফতার হলেন নারী
ছবি: সংগৃহীত

স্টেট ট্রান্সপোর্ট করপোরেশনের এক বাসচালককে মারধরের অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় এ মারধরের ঘটনা ঘটে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ঘটনাটি মোবাইলের ক্যামেরায় ধারণ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এতে দেখা যায়, এক নারী বাসচালককে মারধর করছেন। চালকের কলার চেপে ধরে তাকে হুমকি দিয়ে চিৎকার করতে দেখা যায়।

আরো পড়ুন>> ১০ তলা থেকে সন্তানকে শাড়িতে বেঁধে ঝোলালেন মা!

কে. নন্দিনী নামের ২৮ বছর বয়সী ওই নারী তার স্কুটার চালাচ্ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ তিনি বাসে উঠে চালক মুসালাইয়াকে (৪২) বেধড়ক মারধর করেন।

পুলিশ জানায়, নন্দিনী রাস্তার রং সাইড দিয়ে চালাচ্ছিলেন। বাসচালক তাকে কিছু সময় অপেক্ষা করতে বলেছিলেন, যেন তিনি বাসটি নিয়ে চলে যেতে পারেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই নারী বাসে উঠে চালককে মারতে শুরু করেন।

বাসচালকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সুরিয়ারাওপেট পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং সংশ্লিষ্ট ধারায় ওই নারীকে গ্রেফতার করেছে।

ভিডিওটি দেখুন:

সূত্র: ইন্ডিয়া টুডে

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: ভারত মারধর
লিংক সফলভাবে কপি হয়েছে!