ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

১০০ ফুট গভীর কূপে আটকা পড়ল শিশু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:২৬, ৪ ফেব্রুয়ারি ২০২২
১০০ ফুট গভীর কূপে আটকা পড়ল শিশু
ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ মরোক্কোয় একটি শিশু গভীর কূপে পড়ে সেখানে আটকে গেছে। উদ্ধারকারীরা গত তিনদিন ধরে শিশুটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন। এ ঘটনা অনলাইনে ছড়িয়ে পড়ায় গোটা দেশ উদ্বেগের মধ্যে রয়েছে। গোটা মরক্কোর কেন্দ্রবিন্দু এখন কূপটি ঘিরে। উদ্ধার তৎপরতা লাইভ সম্প্রচার করা হচ্ছে।

উদ্ধারকারীরা পাইপের মাধ্যমে শিশুটিকে অক্সিজেন এবং পানি পাঠাতে সক্ষম হয়েছে। উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

পাঁচ বছর বয়সী শিশুটির নাম রায়হান। তার কূপের মধ্যে খাবার পাঠানোর চেষ্টা চলছে। গত মঙ্গলবার ১০০ ফুট গভীর কূপের নিচে সে পড়ে যায়। ময়লা ফেলার কারণে কূপের সরু খাদটি আড়ালে ঢেকে গিয়েছিল। বাবার সঙ্গে কূপটির কাছে কাজ করার সময় শিশুটি কূপে পড়ে যায়।

আরো পড়ুন>> মিয়ানমারে দুই গ্রামের পাঁচ শতাধিক বাড়ি-ঘরে আগুন দিল সেনারা

মরক্কোর এমএপি নিউজ এজেন্সি জানিয়েছে, মরক্কোর গ্রামীণ উত্তরাঞ্চলীয় প্রদেশ শেফচাউয়েনের বাব বেরেডের কাছে একটি গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।

মরক্কো সরকারের মুখপাত্র মুস্তাফা বাইতাস গতকাল বৃহস্পতিবার প্রতিশ্রুতি দিয়েছেন, শিশুটিকে শিগগিরই উদ্ধার করা হবে উল্লেখ করে বলেন, আমাদের হৃদয় শিশুর পরিবারের সাথে রয়েছে। আমরা প্রার্থনা করছি যাতে শিশুটি তাড়াতাড়ি সম্ভব পরিবারের সাথে মিলিত হতে পারে।

ঘটনাটি অনলাইনে সহানুভূতির জন্ম দিয়েছে। আরবি হ্যাশট্যাগ সেভ রায়হান আলজেরিয়াসহ উত্তর আফ্রিকা জুড়ে ভাইরাল হয়েছে। একটি মেডিকেল টিম ঘটনাস্থলে প্রস্তুত রাখা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: মরক্কো শিশু
লিংক সফলভাবে কপি হয়েছে!