[ রাজধানী ]
‘কোনো প্রাণী শিশুটিকে এনে ডোবায় ফেলেছে’
কামরাঙ্গীচর থানা। ছবি : সংগৃহীত
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় একটি গলি থেকে শরীর থেকে হাত বিচ্ছিন্ন এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা বারোটা দিকে মাদবর বাজার জিন হুজুরের গলি থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।
কামরাঙ্গীচর থানার উপপরিদর্শক (এসআই) সায়েদুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নবজাতকের বাম হাত ছেড়া ছিল। বাকি অংশটুকু পাওয়া যায়নি। বাম হাঁটু ছিল ভাঙা। নবজাতকটির বয়স আনুমানিক একদিন।
এসআই সায়েদুল বলেন, ‘ধারণা করা হচ্ছে, কোনো প্রাণী মৃত শিশুটিকে কোথাও থেকে টেনে এনে ডোবায় ফেলে রেখেছিল।’
তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব নয় জানিয়ে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঢাকা
লিংক সফলভাবে কপি হয়েছে!