[ আন্তর্জাতিক ]
নাকে পরার মাস্ক আনছে দক্ষিণ কোরিয়া
নাকে পরার মাস্ক আনছে দক্ষিণ কোরিয়া। ছবি: সংগৃহীত
মহামারি করোনায় দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে মাস্ক। বিভিন্ন ধরনের মাস্ক শোভা পাচ্ছে বিশ্বব্যাপী মানুষের মুখে। তবে বাইরে খাবার খেতে গেলে মাস্ক নিয়ে পড়তে হয় কিছুটা সমস্যায়। সেই সমস্যার সমাধানে শুধু নাক ঢেকে রাখা অ্যান্টি ভাইরাস মাস্ক ‘কোস্ক’ আনছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আতমান নামে একটি প্রতিষ্ঠান এই মাস্ক বাজারে আনছে। অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কোপাং বিশেষ এই মাস্কের ১০টির একটি বাক্স বিক্রি করছে ৮.১৩ মার্কিন ডলারে। বিশেষ এই মাস্কের রয়েছে দুইটি অংশ। মুখের অংশ নাকের ওপর উঠিয়ে খাওয়া-দাওয়া করা যায়।
প্রচলিত মুখ ঢেকে রাখার মাস্কের নিচে পরা যাবে কোস্ক। খাওয়ার সময় মাস্ক সরিয়ে খাওয়া যাবে। তবে, এই মাস্ক নিয়ে অনেকেই উপহাস করছেন। তাদের মতে মুখ খোলা রেখে নাকে মাস্ক করার কোনো মানেই হয় না।
যদিও কয়েকটি গবেষণায় দেখা গেছে, মানুষের শরীরে করোনাভাইরাস প্রবেশের সবচেয়ে সহজ পথ হলো নাক। তাই নাকে মাস্ক পরাটা যতটা অদ্ভূত মনে হচ্ছে বিষয়টা ততটা অদ্ভূত নয় বলে জানিয়েছে গার্ডিয়ান।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!