[ আন্তর্জাতিক ]
বলিভিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১১
ছবি: সংগৃহীত
বলিভিয়ার কোচাবাম্বা বিভাগে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক হাজার তিনশ ফুট নিচে খাদে পড়ে। এ ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১৮ জন। স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম শিনহুয়া।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই বাস দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে এক শিশুও রয়েছে। আরো দুই শিশু আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
আরো পড়ুন: এক মাসে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া
দেশটির কোচাবাম্বা ট্রাফিক পুলিশের বিভাগীয় পরিচালক রেনজো মের্কাডো জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, বাস দুর্ঘটনায় যারা প্রাণে বেঁচে গেছেন, তাদের মধ্যে বাসটির চালকও রয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
বলিভিয়ার জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের দেয়া এক হিসাব অনুযায়ী, ২০২০ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৯৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
সূত্র: শিনহুয়া
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!