ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিতেন তিনি

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৩, ২৯ জানুয়ারি ২০২২
আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিতেন তিনি
গ্রেফতার প্রতারক বাবুল হোসেন বাবু (ছবি: সংগৃহীত)

সহকারী শিক্ষক পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাইয়ে দেবেন বাবুল হোসেন বাবু নামে এক ব্যক্তি। এ জন্য চাকরিপ্রার্থীর কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়েও নিয়েছেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না। 

শনিবার (২৯ জানুয়ারি) সকালে প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতার বাবুল হোসেন বাবু রাজশাহীর বাগমারা উপজেলার বড়সগুনা এলাকার মৃত সদর উদ্দিনের ছেলে। 

র‌্যাব জানিয়েছে, নিয়োগ পাইয়ে দেওয়ার শর্তে তারিফ রব্বানী নামে এক চাকরি প্রত্যাশীর সঙ্গে বাবুল হোসেন ১৪ লাখ টাকা চুক্তি করেন। এর মধ্যে ব্যাংক চেক ও নগদে ১০ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন পদে নিয়োগে রবিউল ইসলাম নামে আরেক চাকরি প্রত্যাশির কাছ থেকে ৯ লাখ ৬৮ হাজার টাকা হাতিয়ে নেন।

আরো পড়ুন: প্রথম দেখায় ২ ঘণ্টা ধর্ষণ, হত্যার পর লাশের সঙ্গেও বিকৃত যৌনাচার

ঐ সময় রবিউলকে সেনাবাহিনীর অফিস সহায়ক পদে ভুয়া নিয়োগপত্র দিয়েছিলেন এই প্রতারক। অভিযোগ পেয়ে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতার বাবুল হোসেন প্রতারণ মাধ্যমে অর্থ আত্মসাতের কথা স্বীকার করেন। পরে তার বিরুদ্ধে বাগমারা থানায় মামলা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!