ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে যুবতীকে পাচারকালে আটক ৬

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ১২ ডিসেম্বর ২০২১
ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে যুবতীকে পাচারকালে আটক ৬
আটককৃত ৬ পাচারকারী

বিদেশে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে এক যুবতীকে পাচারকালে ছয়জনকে আটক করেছে র‌্যাব। ভারতের সীমান্তবর্তী কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পাচারের শিকার যুবতীকে উদ্ধার করে র‌্যাব।

আটককৃতরা হলেন ডুমুরিয়া উপজেলার চেচুড়ি এলাকার মৃত আকরাম গাজীর ছেলে মো. ফারুক গাজী, দহাকুল এলাকার মৃত রাধাকান্ত মন্ডলের ছেলে সঞ্জীব কুমার মন্ডল, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সামান্তা এলাকার মো. ইব্রাহিম খলিলের ছেলে মো. সাঈদ আনোয়ার ওরফে চঞ্চল, ভগবতিতলা এলাকার মৃত চতুর আলী মন্ডলের ছেলে মো. আলী হোসেন মন্ডল, সামান্তা চারাতলা এলাকার মৃত আব্দুল ওহাব মন্ডলের ছেলে মো. ছয়ফাল মন্ডল ও ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের মৃত আসের আলী ফকিরের ছেলে এফ এম রফিকুল ইসলাম।

রোববার দুপুরে লবনচরাস্থ র‌্যাব-৬ এর সদরদফতরে প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ এসব তথ্য জানান।

এ সময় উপস্থিত ছিলেন সদর কোম্পানি কমান্ডার (এসপি) আল আসাদ, মো. মাহফুজুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট আবুল কালাম আজাদ।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!