চাকরির প্রলোভন দেখিয়ে গৃহবধূকে দিনভর ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
বরগুনা সদর উপজেলায় চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সোহেল মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে এগারোটার দিকে বরগুনা ডিকেপি সড়কের বটতলা নামক স্থান থেকে ধর্ষক সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়।
জানা যায়, এনজিওতে চাকরির পরীক্ষা দেয়ার কথা বলে গত ২৫ আগস্ট এক সন্তানের জননী ওই নারীকে নিয়ে বরিশালে আবাসিক তাজ হোটেলে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে সোহেল।
ধর্ষক সোহেল মিয়া বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউপির মাইঠা গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।
ভুক্তভোগী ওই নারী বলেন, চাকরির পরীক্ষা দেওয়ার কথা বলে বরিশালে নিয়ে সোহেল দিনভর ধর্ষণ করে। পরবর্তীতে বরিশাল থেকে সোহেল আমাকে বরগুনায় নিয়ে আসে। বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায় এবং হত্যার হুমকী দেয়।
অবশেষে ওই নারী নিজের আত্মরক্ষার জন্য বরগুনা থানায় অভিযোগ করেন। এসআই দেবাশীষ ও এসআই সোহেল বিষয়টি তদন্ত করে প্রাথমিক সত্যতা পান।
বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনায় প্রাথমিক তদন্ত করে সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।