[ আন্তর্জাতিক ]
চিলিতে লরি-মিনিবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯
ছবি: সংগৃহীত
চিলির মধ্যাঞ্চলে লরি ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, বুধবার ওহিগিনস প্রদেশে হয় এই দুর্ঘটনা ঘটে। এতে মিনিবাসের ১১ আরোহীর মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারান ৮ জন। অন্যদের হাসপাতালে ভর্তি করা হলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরেকজন। নিহতদের মধ্যে মিনিবাসের চালকও রয়েছেন।
জানা গেছে, গাড়িটিতে ক্ষেতমজুররা কাজের খোঁজে যাচ্ছিলেন। দুর্ঘটনার মূল কারণ জানা না গেলেও তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন।
সূত্র: ইয়াহু নিউজ
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!