[ দেশজুড়ে ]
অটোরিকশা-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল নারীর
নিহত ফাহিমা বেগম গেন্দি
জামালপুরের সরিষাবাড়ীতে অটোরিকশা-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ফাহিমা বেগম গেন্দি (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
তিনি আওনা ইউপির কুলপাল গ্রামের সফিকুল ইসলামের স্ত্রী। বুধবার দুপুরে ডোয়াইল ইউপির রায়দেরপাড়া আমতলা চত্বরে অটোরিকশা ও ট্রাক্টরের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই নারী অটোরিকশা দিয়ে সরকার-পাশা ট্রাস্ট থেকে বাড়ি ফিরছিলেন। রায়দেরপাড়া এলাায় পৌঁছার পর ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। আহত অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী থানার এসআই আব্দুল করিম দুর্ঘটনায় নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!