[ আন্তর্জাতিক ]
ক্যামেরায় ধরা পড়লো দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির দৃশ্য
ছবি: সংগৃহীত
ভারতের মুম্বাই শহরের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার দহিসার শাখায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার দৃশ্য ব্যাংকটির সিসি ক্যামেরায় ধরা পড়েছে। বুধবার সংঘটিত এই ডাকাতির সময়ে ডাকাতরা ব্যাংকের একজন কর্মীকে গুলি করে হত্যা করেছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যাক্তি তাদের আউটসোর্স কর্মকর্তা ছিলেন।
আরো পড়ুন: পোল্যান্ডে চতুর্থ ঢেউ: করোনায় মৃত্যুর রেকর্ড
আরো জানানো হয়, মুখোশে ঢাকা দুজন সশস্ত্র ডাকাত ব্যাংকের ভেতরে প্রবেশ করেছিল। ডাকাতি শেষে তারা পালিয়ে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ব্যাংকের ভেতরে প্রবেশ করে ডাকাতদের একজন কর্মকর্তাদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করেছেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত এগিয়ে এলেও, তার আগেই পালিয়ে যেতে সক্ষম হন ওই ডাকাতেরা। পালিয়ে যাওয়ার সময় ডাকাতেরা কী পরিমাণ লুট করেছে তা এখনো নিরূপন করা সম্ভব হয়নি।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!