ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

২০৩০ সালের মধ্যে চরম প্রাকৃতিক দূর্যোগের সম্মুখীন হবে বিশ্বের অর্ধেক মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৩, ৫ নভেম্বর ২০২১
২০৩০ সালের মধ্যে চরম প্রাকৃতিক দূর্যোগের সম্মুখীন হবে বিশ্বের অর্ধেক মানুষ
ছবি: সংগৃহীত

আগামী ২০৩০ সালের মধ্যে উপকূলীয় অঞ্চলে বসবাসকারী বিশ্বের জনসংখ্যার অর্ধেক মানুষ ঝড়, বন্যা ও সুনামির মত চরম প্রাকৃতিক দূর্যোগের সম্মুখীন হবে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ।

বৃহস্পতিবার বিশ্ব সুনামি সচেতনতা দিবস উপলক্ষে জাতিসংঘ এই গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জানায়।

জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ১০০ বছরে সংঘটিত সুনামি, সেসবের কারণ, সমাজের ওপর প্রভাব, পরবর্তী ঝুঁকি এবং প্রাণহানির একটি তালিকা তৈরি করেছে।

Advertisement

ওই রিপোর্টে বলা হয়েছে, সঠিক জায়গায় সঠিক ব্যবস্থা আগে থেকে বাস্তবায়ন করা সম্ভব হলে সেটা সম্ভাব্য বিপর্যয় প্রতিরোধে কিছুটা সাহায্য করতে পারে।

সুনামিকে অন্যতম বিপজ্জনক প্রাকৃতিক দুর্যোগ হিসাবে অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে যে, সুনামি-প্রবণ এলাকায় নগরায়ণ এবং পর্যটন প্রতিরোধ করা উচিত; অন্যথায় অনেকেরই প্রাণের ঝুঁকি থাকবে।

শ্রীলঙ্কা, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং জাপান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম।

জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, গত ১০০ বছরে ৫৮টি সুনামিতে আনুমানিক দুই লাখ ৬০ হাজার মানুষ মারা গেছে।

সূত্র: আনাদলু এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!