ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পুলিশ হেফাজত থেকে পালাতে গিয়ে টিকটক হৃদয় গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৩, ২৮ মে ২০২১
পুলিশ হেফাজত থেকে পালাতে গিয়ে টিকটক হৃদয় গুলিবিদ্ধ
পুলিশ হেফাজত থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ টিকটক হৃদয়। ছবি: সংগৃহীত

ভারতের কেরালায় এক বাংলাদেশি তরুণীকে বিকৃতভাবে যৌন নির্যাতন করে সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় জড়িত টিকটক হৃদয় বাবুসহ পাঁচজনকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। এরপর টিকটক হৃদয় বাবুসহ দুইজন পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার সকালে পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে টিকটক ‍হৃদয় বাবু ও সাগর গুলিবিদ্ধ হয়।

ঘটনাটি ভারতের কেরালায় হলেও ভিকটিম ও নির্যাতনকারী যুবকদের একজন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। গ্রেফতারকৃত টিকটক হৃদয়কে দ্রুত দেশে ফেরত আনার প্রক্রিয়াও শুরু করার কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় দু’দেশেই মামলা ও তদন্ত চলবে বলেও জানিয়েছেন।

আরও পড়ুন: টিকটকের মাধ্যমে মেয়েদের সঙ্গে সখ্যতা, বিক্রি করতো যৌনপল্লিতে

ব্যাঙ্গালুরু পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর শুক্রবার তদন্তের জন্য থানা থেকে গ্রেফতার চার তরুণকে তাদের আবাসস্থলে নিয়ে যায়। সেখান থেকেই টিকটক হৃদয় বাবু ও সাগর পুলিশকে আক্রমণ করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করলে হৃদয় ও সাগর হাঁটুতে গুলিবিদ্ধ হয়। এখন তাদের একটি সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিপীড়ক হৃদয়ের বয়স ২৬ বছর। মগবাজারের নয়াটোলার বৌবাজার এলাকায় থাকতো সে। এলাকায় তাকে সবাই টিকটক হৃদয় বাবু নামে চেনে। টিকটকের মাধ্যমে বিভিন্ন মেয়েদের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। জানা যায়, খিলগাঁওসহ বিভিন্ন এলাকা থেকে মেয়েদের নিয়ে হাতিরঝিলে টিকটক বানাতো। 

পুলিশ জানিয়েছে, টিকটক হৃদয়ের সঙ্গে ওই নারীর সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়, হৃদয় তাকে ভালো বেতনে চাকরিসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে অবৈধভাবে ভারতে পাচার করে। এরপর সেখানে যৌন ব্যবসা করতে বাধ্য করা হয় তাকে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!