ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বাংলাদেশসহ তিনটি দেশ থেকে যাত্রী প্রবেশে থাইল্যান্ডের নিষেধাজ্ঞা 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৫, ১১ মে ২০২১
বাংলাদেশসহ তিনটি দেশ থেকে যাত্রী প্রবেশে থাইল্যান্ডের নিষেধাজ্ঞা 
ফাইল ছবি

থাইল্যান্ডে করোনার ভারতীয় ধরন শনাক্তের পর বাংলাদেশসহ তিনটি দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। বাকি দেশ দুটি হচ্ছে পাকিস্তান ও নেপাল। 

জানা গেছে, ট্যুরিস্ট ভিসা বাদে অন্য ক্যাটাগরির ভিসা নিয়ে আগামী ১৫ মে পর্যন্ত থাইল্যান্ড ভ্রমণ করা যাবে।

থাইল্যান্ডের দ্য নেশন অনলাইনের খবরে বলা হয়, গত ২৪ এপ্রিল পাকিস্তান থেকে থাইল্যান্ডে যাওয়া এক অন্তঃসত্ত্বা নারীর দেহে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়। ৪২ বছরের এ থাই নারীই দেশটিতে শনাক্ত হওয়া প্রথম ভারতীয় ভ্যারিয়েন্টের বহনকারী। 

তবে থাইল্যান্ডের নাগরিক ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা না থাকার কথাও জানিয়েছে দেশটির সরকার।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!