ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে ব্যক্তির গায়ে আগুন দেয়ার অভিযোগে সাত পুলিশ বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩১, ৩০ এপ্রিল ২০২১
পাকিস্তানে ব্যক্তির গায়ে আগুন দেয়ার অভিযোগে সাত পুলিশ বরখাস্ত
ছবি: প্রতীকী

পাকিস্তানে এক ব্যক্তির গায়ে আগুন দেয়ার অভিযোগে পুলিশের সাত সদস্যকে বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, এ ঘটনায় দগ্ধ ব্যক্তি পরে হাসপাতালে মারা যান।

নিহতের বাবা তাহির তানভীরের অভিযোগের ভিত্তিতে পুলিশের বিরুদ্ধে ওই পদক্ষেপ নেয়া হয়। ভাইওয়ালা গ্রামের বাসিন্দা তানভীর।

তাহির তানভীরের অভিযোগ, গত ৬ ফেব্রুয়ারি ভাইওয়ালা পোস্টে কয়েকজন পুলিশ তার ছেলে শান হায়দারকে নির্যাতন করে এবং গায়ে আগুন ধরিয়ে দেয়। এতে করে তার ছেলের শরীরের ৬৫ শতাংশ পুড়ে যায়।

দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই ২১ মার্চ তার মৃত্যু হয়। 

অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে গেলে পাকিস্তানের দণ্ডবিধির ৩০২ ধারার বদলে ৩২২ ধারায় মামলা নেয় পুলিশ। 

তবে পরবর্তীতে তদন্ত করে অভিযুক্ত পুলিশদের অপকর্মের সত্যতা পাওয়া যায়। এরপরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

সূত্র: ডন নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!