ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

১০০ খরচ করে এক কোটির মালিক গৃহবধূ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০৭, ২৭ ফেব্রুয়ারি ২০২১
১০০ খরচ করে এক কোটির মালিক গৃহবধূ
প্রতীকী ছবি

টানাটানির মধ্যবিত্ত সংসারজীবন থেকে রাতারাতি কোটিপতি হয়েছেন এক নারী। শুনতে অবাক হলেও এটাই বাস্তব। ভারতের অমৃতসারে ঘটেছে এই ঘটনা।  

ভারতীয় সংবাদমাধ্যম জী নিউজ’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, অমৃতসারে রেনু নামের এক গৃহবধূ ১০০ রুপি খরচ করে রাতারাতি হয়ে গিয়েছেন ১ কোটি রুপির মালিক।

জীবনে প্রথমবার লটারির টিকিট কেটেছিলেন রেনু। আর প্রথম বাজিতেই কিস্তিমাত করে দিয়েছে গৃহবধূ। পাঞ্জাব সরকারের পক্ষ থেকে বিজয়ী হিসেবে রেনু চৌহানের নাম ঘোষণা করতেই খুশির হাওয়া লাগে চৌহান পরিবারে।

একে 'সৃষ্টিকর্তার দান' বলে আখ্যা দেন রেনু। মধ্যবিত্ত সংসারে এর ফলে সুদিন ফিরতে চলেছে, সেকথাও বললেন তিনি।

রেনু আরো বলেন, আমার স্বামী অমৃতসরে একটা ছোটোখাটো কাপড়ের দোকান চালান। এই টাকায় আমাদের অনেকটা সুবিধা হবে এবার।

উল্লেখ্য, পাঞ্জাব স্টেট লটারিজ ডিপার্টমেন্ট থেকে ১১ ফেব্রুয়ারি রাজ্য সরকারি লটারির ফলাফল ঘোষণা করা হয়েছিল। লটারিতে বিজয়ী রেনু চৌহান বৃহস্পতিবার সমস্ত নথিপত্র জমা করেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!