ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বাবাকে খুনের অভিযোগে গ্রেফতার, মায়ের দাবি ছেলে নির্দোষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৬, ২ জানুয়ারি ২০২১
বাবাকে খুনের অভিযোগে গ্রেফতার, মায়ের দাবি ছেলে নির্দোষ
ফাইল ছবি

বাবাকে খুনের অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুরের একটি আবাসিক ভবনের নিচ থেকে শুক্রবার তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথার পিছনে আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম জানায়, মৃত শুভময় বন্দ্যোপাধ্যায় যাদবপুরে আবাসিক ভবনের ফ্ল্যাটে স্ত্রী-সন্তানসহ থাকতেন।

অভিযুক্ত ৩০ বছর বয়সী ছেলে অর্পণ অবসরপ্রাপ্ত বাবার কাছ থেকে টাকা নিয়ে বিলাসবহুল জীবন-যাপন করতেন। মহামারির কারণে দেয়া লকডাউনে নিজের একটি ফ্ল্যাট বিক্রিও করে দেন বৃদ্ধ শুভময়। 

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, শুক্রবার সকালেও বৃদ্ধকে মারধর করে তার ছেলে। তবে ফ্লাট বেচা টাকার জন্য ছেলে বাবাকে হত্যা করেছে কিনা তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। এদিকে স্বামীর মৃত্যুর সঙ্গে ছেলের কোন হাত নেই বলে স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি করেছেন মৃতের স্ত্রী।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!