ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

৩ মাস ধরে নদীতে ভেসে আসছে সোনা-রূপার গয়না

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৯, ১৫ ডিসেম্বর ২০২০
৩ মাস ধরে নদীতে ভেসে আসছে সোনা-রূপার গয়না
৩ মাস ধরে নদীতে ভেসে আসছে সোনা-রূপার গয়না

গ্রামের নদীতে ভেসে আসছে মূল্যবান সোনা-রূপার গয়না। গত তিন মাস ধরে এমনটাই হচ্ছে। প্রতিনিয়ত ঘটে চলা এমন ঘটনায় অবাক গ্রামবাসীরাও। পাশাপাশি তারা নদীতে নেমে গয়না সংগ্রহে ব্যস্ত। এই আজব কান্ড দেখতে আশেপাশের এলাকা থেকেও ভিড় জমাচ্ছেন অনেকে।

সেপ্টেম্বর থেকে ক্যারাবিয়ান সাগর দিয়ে ঘেরা ভেনিজুয়েলার গুয়েকা নামের ছোট্ট একটি গ্রামে এই ঘটনা ঘটে চলছে। সেপ্টেম্বর মাসে প্রথম নদীর জল থেকে একটি সোনার মেডেলের মতো জিনিস হাতে পান ২৫ বছরের ইয়লমান লারেন নামের গ্রামেরই এক নারী। ওই টুকরোয় মাদার মেরির প্রতিকৃতি খোদাই করা ছিল। 

আরো পড়ুন: শেষ পর্যন্ত পরিবারসহ বাড়ি ছাড়তে হলো লাগাতার ধর্ষণের শিকার সেই ছাত্রীর

নিজের ভাগ্যকে বিশ্বাসই করতে পারছিলেন না লারেন। সোনার মেডেলটি হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া একটি সাক্ষাৎকারে লারেন বলেন, জীবনে এই প্রথম তার সঙ্গে এত ভাল কিছু ঘটল। 

আরো পড়ুন: নেশায় মত্ত স্বামীর জুয়ার বাজি স্ত্রী, হেরে যাওয়ায় বন্ধুরা মিলে করলো ধর্ষণ

সংবাদপত্রে খবরটি ছাপা হতেই বিষয়টি জানাজানি হয়। নিমেষের মধ্যে ওই গ্রামে লোক সংখ্যা বাড়তে থাকে । অনেকেই ঘন্টার পর ঘন্টা জলে দাঁড়িয়ে নিজেদের ভাগ্য পরীক্ষা করতে শুরু করেন । এমনকি ডজন খানেক গ্রামবাসী দাবি করেছেন তারা নদী থেকে বেশ মূল্যবান অলংকার পেয়েছেন। যা বিপুল দামে বাজারে বিক্রি করেছেন তারা। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, কোথা থেকেই এই সোনা-রূপোর গয়না নদীর জলে আসছে তা এখনও জানা যায়নি । এ সম্বন্ধে কোনও ধারনা নেই গ্রামবাসীদেরও।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!