ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

শিক্ষকতার স্বপ্ন, গর্ভবতী স্ত্রীকে পরীক্ষা দেয়াতে ১৩০০ কি.মি স্কুটি চালালেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০৪, ৪ সেপ্টেম্বর ২০২০
শিক্ষকতার স্বপ্ন, গর্ভবতী স্ত্রীকে পরীক্ষা দেয়াতে ১৩০০ কি.মি স্কুটি চালালেন স্বামী
শিক্ষকতার স্বপ্ন, গর্ভবতী স্ত্রীকে পরীক্ষা দেয়াতে ১১৭৬ কি.মি স্কুটি চালালেন স্বামী।

টেনেটুনে অষ্টম শ্রেণি পাস করতে পারেননি স্বামী ধনঞ্জয়। তার গর্ভবতী স্ত্রী ডি.ই.এল.এড দ্বিতীয় বর্ষের পরীক্ষা দেবেন। কারণ শিক্ষক হওয়ার স্বপ্ন তার। তাই স্বপ্ন যাত্রা সহজ করতে দুই দিন স্কুটি চালিয়ে এক হাজার ৩০০ কিলোমিটার দূরের পরীক্ষা কেন্দ্রে স্ত্রীকে নিয়ে যান ধনঞ্জয়।

সম্প্রতি ভারতের ঝাড়খন্ডে এমন হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে। 

সংবাদ মাধ্যমের খবর, সাত মাসের গর্ভবতী স্ত্রীকে স্কুটারে নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছান স্বামী ধনঞ্জয়। তার বাড়ি হচ্ছে গড্ডা আর পরীক্ষা কেন্দ্র হচ্ছে গোয়ালিয়রে। গড্ডা ও গোয়ালিয়রের দূরত্ব এক হাজার ৩০০ কিলোমিটার।

এদিকে আর্থিক অবস্থা দুর্বল থাকায় গাড়ি চড়ে স্ত্রীকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারেননি ধনঞ্জয়। আর কম খরচের বাহন ট্রেন লকডাউনের কারণে বন্ধ রয়েছে।

সংবাদ মাধ্যমের আরো খবর, ধনঞ্জয় গুজরাটের একটি সংস্থায় বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। লকডাউনের সময় সেই চাকরিও চলে যায় তার। তিন মাস ধরে বাড়িতে বেকার তিনি। তার স্ত্রীর স্বপ্ন শিক্ষকতা করার। তাই স্বামী ধনঞ্জয় কোনোভাবেই চাননি স্ত্রীর পরীক্ষা মিস হোক। তাই স্কুটিতেই গর্ভবতী স্ত্রীকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সিদ্ধান্ত নেন ধনঞ্জয়।

ওই সময় স্কুটির পেট্রোল কেনার টাকা ছিল না। পরিস্থিতিতে পড়ে পেট্রোল কেনার জন্য স্ত্রীর গয়না বন্ধক রাখেন। পরে প্রায় দুই দিন স্কুটি চালানোর পর গোয়ালিয়রের পরীক্ষা কেন্দ্রে পৌছান ধনঞ্জয়।

সূত্র- নিউজ ১৮।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!